প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫:৩০ মিনিটে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এই সংবাদ জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। ডাকসু ভোটে ব্যবহৃত হয়েছে পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ভোটগ্রহণ স্বচ্ছভাবে হচ্ছে এবং বিকেল ৩টার দিকে বিভিন্ন কেন্দ্রে ৭০% এর বেশি ভোট পড়েছে। যেসব শিক্ষার্থী ৪টার পরও লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ