প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. তারিক মানজুর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এখানকার চারটি হলের মধ্যে মাস্টারদা সূর্যসেন হলে ৮৮ শতাংশ, কবি জসিমউদদীন হলে ৮৬ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ ও শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ ভোট কাউন্ট হয়েছে।
ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনার প্রস্তুতি। জানা গেছে, ডিজিটাল মেশিনের মাধ্যমে গণনা করা হবে ভোট।
স্বদেশ প্রতিদিন/ আরএফ