বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় জালে আটকে পড়া সাত ফুট লম্বা অজগর উদ্ধার
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি বিদ্যালয়ের মাঠের পাশে পাতা একটি জালে আটকে ছিল। বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সাপটি দেখতে ভিড় করে। পরে স্থানীয় প্রশাসনকে জানানো হলে বন বিভাগের একটি দল এসে সাপটি উদ্ধার করে।

তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে তেঁতুলিয়া ইকোপার্কে আনা হয়। সাপটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সাপটি ইকোপার্কে রয়েছে। তিনি আরও জানান, অজগরটি প্রায় সাত ফুট লম্বা এবং ওজন পাঁচ কেজি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বন বিভাগ ধারণা করছে, চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত হয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারে।

এর আগেও তেঁতুলিয়ায় একাধিকবার অজগর সাপ উদ্ধার হয়েছে। ২০২৪ সালের ৬ অক্টোবর দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকা থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছিল। সেটি পরে তেঁতুলিয়া বন বিভাগের মাধ্যমে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর উপজেলার দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রাম থেকেও সাড়ে ছয় ফুট লম্বা ও পাঁচ কেজি ওজনের একটি বাচ্চা অজগর উদ্ধার করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় বাঁশঝাড় থেকেও অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   জাল   অজগর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close