বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৮:০১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।

আজ রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।

৩১ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

তিনি আরো বলেন, ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারও ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মির্জা ফখরুল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close