প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গগনপুর ফুটবল মাঠে ঘোষনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
ঘোষনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য দেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, ধামইরহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী আহমেদ, ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু এবং পত্নীতলা মহিলাদল নেত্রী মৌসুমি সুলতানা।
স্বদেশ প্রতিদিন/এনআর