প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:৫৪ AM

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে দলের নতুন কর্মসূচির ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল হবে এবং বিকেল ৩টায় ঢাকার বিজয়নগরে দলের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদ। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ