বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশি প্রোটোকলে কার্যালয় ছাড়েন জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:০৭ AM

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শুক্রবার রাত ১০টার দিকে পুলিশি প্রোটোকলে দলীয় কার্যালয় ত্যাগ করেন। সংঘর্ষকবলিত পরিস্থিতির মধ্যে তিনি একটি কালো গাড়িতে করে কার্যালয় ছাড়েন।

চোখে পড়া প্রত্যক্ষদর্শীরা জানান, জি এম কাদেরের গাড়ি অবরোধের চেষ্টা করে গণ অধিকার পরিষদের কিছু সমর্থক। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারা সরে যায়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় বেঁধে দেয়। তবে নির্ধারিত সময়ে সরে না গেলে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জি এম কাদের   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close