বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে ফেলে পালালেন মা, অতঃপর...
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

নওগাঁর মান্দায় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা। ঘটনার পর শিশুটির বাবা চরম বিপাকে পড়েছেন এবং তিনি মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বাবার নাম তৌহিদ ইসলাম (২৫)। তিনি মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে তিনি মান্দা উপজেলার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন।

তৌহিদ ইসলাম জানান, তার স্ত্রী গত তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব ব্যথায় অসুস্থ হয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন। বিকেল পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সাথী আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেন।

তৌহিদ ইসলাম বলেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি অত্যন্ত অমানবিক। তাদের এমন আচরণে আমি হতবাক ও দিশেহারা।

অভিযুক্ত সাথী আক্তার জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল। তিনি সন্তান নিতে চাননি এবং যেহেতু তৌহিদের সঙ্গে সংসার করবেন না, তাই সন্তান লালন-পালনে আগ্রহী নন।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, তৌহিদ ইসলামের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জন্ম   নবজাতক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close