শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জমি নিয়ে বিরোধ, ঘরে আগুন ও পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিদিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর, গাছ কাটা এবং পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ আগস্ট প্রতিপক্ষরা তার ঘরে আগুন দেয়। পরদিন তার বাগানের নেটের বেড়া ভাঙচুর, গাছ কেটে ফেলা ও উপড়ে ফেলে দেন। এর প্রতিবাদ করলে রাজু তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে গত ২৮ আগস্ট রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়, যার ফলে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত রাজু বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত দোষীরা ধরা পড়েনি, আমি জমি পেয়েছি বলেই হয়তো আমাকে সন্দেহ করা হচ্ছে।’

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জমি নিয়ে বিরোধ   শত্রুতা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close