বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যেখানেই যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি: আবিদুল ইসলাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৮:৫৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা যেখানে যাচ্ছেন সেখানেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 

শুক্রবার (২৯ আগস্ট) ডাকসুর প্রচারণাকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আবিদ বলেন, ‘কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন কিংবা ইনস্টিটিউট- যেখানেই যাচ্ছেন,সেখানে শিক্ষার্থীদের ‘অভূতপূর্ব’ সাড়া পাচ্ছেন। তিনি বলেন, ‘ক্যাম্পাসে নির্বাচনের সুন্দর আমেজ বইছে।’

এছাড়া, ছাত্রদলের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী ‘অনলাইনে অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেন আবিদ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের প্যানেলের আন্তর্জাতিক সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আবিদুল বলেন, ‘যে ঘটনাই ঘটুক না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অপরাধ করলে শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের ওপর চাপিয়ে দেবেন না।’

অনলাইনে অপপ্রচার চালাতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে মন্তব্য করে এ ভিপি প্রার্থী বলেন, ‘আমরা কোনো অভিযোগ দিতে চাই না,অভিযোগের দিকে যেতেও চাই না। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সম্মিলিতভাবে হাঁটতে চাই।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   আবিদুল ইসলাম খান   ডাকসু   ঢাবি   ঢাকা বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close