বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      ● ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ      ● আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান      ● IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত      ● ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ      ● তুরস্ক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব      ● চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার      ● জীবন্ত মানুষ পোড়ানো পুলিশের ভ্যান মিলল ডাম্পিংয়ে      ● বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত      ● ফায়ার সার্ভিসের আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন      ● বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম      
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম

জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩০ সেপ্টেম্বর বুধবার মাওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কবি কাজিম রেজার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় বিশ্বভাবনা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন কবি আশফাকুজ্জামান।

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি ডক্টর মাহবুব হাসান, কবি কামার ফরিদ, কবি আবাম ছালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল মজিদ, কবি বজলুর রায়হান, কবি মোজাফফর বাবু, ড. কল্যাণ চক্রবর্তী, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি আতিকুল ইসলাম, কবি ড. সৈয়দ রনো, কবি শ্যামলী মন্ডল, কবি শিরীনা ইয়াসমিন, কবি ফারহানা তানিয়া, ইব্রাহিম মন্ডল, খান কাওসার কবির, মীর লুৎফুল কবীর সা’দী, মো. কুতুবউদ্দিন, জান্নাতুল ফেরদৌস পান্না, আতিকুজ্জামান খান, কবির ভূঁইয়া, চান মিয়া চান্দু, মোহাম্মদ আবু হানিফা, আহমেদ মঈন, শিমুল পারভীন, বিমল সাহা, শেখ সাঈদ হোসাইন, ইসমত আরা, ড. সাবিনা ইয়াসমিন, জহুরুল ইসলাম মনজু, জাফর পাঠান, শুভ্রা বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন কবিতাপত্রের নির্বাহী সম্পাদক কবি রফিক হাসান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close