মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      
রাওয়ায় শুরু হলো ১২তম বইমেলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাওয়া প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার। এবারের বইমেলার প্রতিপাদ্য—‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি- জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি।’

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাওয়ার মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান, জি (অব.)। এরপর বক্তব্য দেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়ান এইজ-এর সম্পাদক মাহফুজুল হাসিব চৌধুরী। এ ছাড়া আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আয়শা হোসেন ও শিক্ষক রূপরেখা ইয়াসমিন এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ও শিক্ষক ফেরদৌসী বেগম বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল হাই শিকদার বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা ও মননশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি রাওয়ার ১৭ লেখকের ২১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি মেলার স্পন্সর পার্টনারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাওয়া চেয়ারম্যান প্রধান অতিথিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

তিন দিনের এ বইমেলায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

রাওয়া জানায়, লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মধ্যে মেলবন্ধন তৈরি এবং রাওয়ার লেখক, তাদের পরিবার ও সন্তানদের লেখা বই পাঠকদের কাছে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাগরিবের পর থাকবে অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং লেখক ও প্রকাশকদের বই পরিচিতি পর্ব।

আগামী ১০ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close