শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাম পাল্টে হলান্ড ফিরছেন অন্যরূপে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরওয়ে ও ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু ‘হলান্ড’ নয়, এবার লেখা থাকবে তার পুরো পদবি- ‘ব্রাউট’।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এ সিদ্ধান্ত এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। নরওয়ে আগামী সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে তারা স্বাগতিক হবে মলদোভার বিপক্ষে।

হলান্ড এখন পর্যন্ত নরওয়ের হয়ে ৪৩ ম্যাচে ৪২ গোল করেছেন। তবে ক্যারিয়ারে এখনো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হয়নি তার। এবার বাছাইপর্বে নরওয়েকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন এই তারকা স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগ মৌসুমটাও দারুণভাবে শুরু করেছেন তিনি। উদ্বোধনী ম্যাচে উলভসের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলমেশিন খ্যাতির প্রমাণ দিয়েছেন আবারো।

জার্সিতে নাম পরিবর্তনের এ সিদ্ধান্তকে ভক্তরা দেখছেন একপ্রকার ব্যক্তিগত পরিচয়ের দাবি হিসেবেই- যেখানে নিজের আসল পদবি ‘ব্রাউট’কে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে চাইছেন হালান্ড।

এদিকে এই ফুটবল মনস্টারের নাম পরিবর্তনের ফলে বেশ সরব হয়ে উঠেছে তার ভক্তরা। এমনকি এই বিষয়টি নিয়ে তার রাইভাল, ভ্ক্তগণ এবং ক্লাবের সমর্থকরা তার পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন। তবে তার রাইভালদের মজা কারার কারন হিসেবে ভাবা হচ্ছে দীর্ঘদিন যাবত ম্যানচেস্টার সিটির অফ ফ্রমকেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  জার্সি   হলান্ড   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close