মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জনমনে নির্বাচন নিয়ে সংশয়, জাতীয় সনদ নিয়ে অনিশ্চয়তা: এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৪৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তাকে ইতিবাচক হিসেবে দেখছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তবে সংগঠনটির নেতারা অভিমত প্রকাশ করে বলেছেন, ‘সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব‍্যপারে দৃঢ় অবস্থান প্রকাশ করলেও জনমনে নির্বাচন নিয়ে একটা সংশয় লক্ষ‍্য করা যাচ্ছে। এর প্রধান কারণ জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা।’

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে উপস্থাপিত রোডম‍্যাপ সম্পর্কে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা আশা করেছিলাম কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আনুষ্ঠানিকভাবে একটি মতবিনিময় সভা করবেন।

প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব‍্যপারে আস্থাশীল পরিবেশ সৃষ্টি করতে না পারলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হতে পারে বলেও মনে করেন তারা।

নেতারা আরও বলেন, ‘ভোটারদেরকে সচেতন করার ব্যাপারে প্রটোকল তৈরীর উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছিলাম। নির্বাচনী প্রচারনার কিছু ব‍্যয়ভার রাষ্ট্র বা নির্বাচন কমিশন নেবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সে ব্যাপারে রোডম‍্যাপে কোন উদ্যোগ নেই। অথচ কমিশন অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের ইচ্ছা ব‍্যক্ত করেছে বারবার।’

তারা উল্লেখ করে বলেন, ‘গনঅভ‍্যুত্থানে অংশগ্রহনকারী তরুনদের আকাঙ্খাকে বিবেচনায় নিয়ে ভোটারের বয়স ১৭ তে নিয়ে আসার জন্য এবি পার্টিসহ অনেকে প্রস্তাব দিলেও এ ব্যাপারে আমরা কোন পথ নকশা দেখলামনা।’

ভোটের দিন সকাল পর্যন্ত যাদের বয়স ভোটার হওয়ার শর্ত পূরণ করবে তাদেরকেও তথ‍্য প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকাতে অন্তর্ভূক্ত করা যায় কিনা সেটা রোডম‍্যাপে থাকলে ভালো হতো বলে নেতৃবৃন্দ অভিমত জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এবি পার্টি   আমার বাংলাদেশ পার্টি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close