বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে সাদা বা কালো রঙের হয় ফোনের চার্জার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইসে চার্জার খুই গুরুত্বপূর্ণ সরঞ্জাম। খাবার খেয়ে আমরা যেমন সুস্থ থাকি এবং গতিশীলতা ও জীবনীশক্তি পাই, তেমনি এসব ডিভাইসের জন্যও একই কাজ করে চার্জার বা অ্যাডাপ্টার। চার্জার ছাড়া যেকোনো ডিভাইসই অকেজো।

তবে চার্জারের রং নিয়ে অনেকের মনে কৌতূহল জাগে। সব সময়ই দেখা যায় স্মার্টফোনের চার্জার বা অ্যাডাপ্টরের রং সাদা অথবা কালো রঙের হয়। এই রঙের পেছনে কোনো কারণ অবশ্যই আছে। আসল কারণটা অন্য কিছু।

একটি নির্দিষ্ট কারণেই স্মার্টফোনের চার্জার শুধু কালো বা সাদা রঙের হয়ে থাকে। অনেকেই বলতে পারেন লাল ওয়ানপ্লাস চার্জারের বিষয়ে। তবে সেটার কেবল (তার) লাল এবং চার্জার কিন্তু সাদা। তাই প্রশ্ন জাগে, সাদা ও কালো ছাড়া অন্য রঙে চার্জার তৈরি হয় না কেন?

আসলে প্রতিটি রঙের ভিন্ন ভিন্ন তাপ পরিবাহী ক্ষমতা রয়েছে। অর্থাৎ একেকটি রং একেক মাত্রায় তাপ শোষণ করে। এর মধ্যে সব থেকে বেশি তাপ শোষণ করতে পারে কালো রং। সে জন্যই চার্জার মূলত কালো রঙের হয়। এটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায়, ফলে তা সহজেই গরম হয়ে ওঠে। বেশি গরম হয়ে গেলে তার পুড়ে যাবে, ডিভাইসেরও ক্ষতি হবে। কালো রঙে সে আশঙ্কা নেই, তাই চার্জার বেশির ভাগ ক্ষেত্রেই কালো রঙের হয়। অন্য রং সহজেই উত্তপ্ত হয়ে ওঠে।

এখানে আর্থিক দিকও আছে। কালো চার্জারগুলোর কাঁচা মালের খরচ অন্যান্য রঙের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে এটি কোম্পানিগুলোর জন্য খুবই সাশ্রয়ী।

ইদানীং অবশ্য সাদা রঙের চার্জারও পাওয়া যাচ্ছে বাজারে। আপনি সম্ভবত দেখেছেন যে বেশির ভাগ গ্যাজেট নির্মাতা আজকাল তাদের ডিভাইসের জন্য সাদা রঙের চার্জার অফার করছে। এর কারণ তাপ পরিবাহনের সময় সাদা রং কালো রং থেকে আরও কম উত্তপ্ত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ফোন   চার্জার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close