বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
অ্যাপলের আগেই সারপ্রাইজ দিলো গুগল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্টের আগেই নতুন চমক দিয়েছে গুগল। গতকাল বুধবার (২০ আগস্ট) ‘মেড বাই গুগল ২০২৫’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে পিক্সেল ১০ সিরিজ, যেখানে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নানা ফিচার।

গুগলের ঘোষণায় শুধু পিক্সেল ১০ নয়, এসেছে নতুন ফোল্ডেবল মডেল, পিক্সেল ওয়াচ ৪ এবং হালনাগাদ এ-সিরিজ ইয়ারবাডস। এতে আরও শক্তিশালী হলো গুগলের হার্ডওয়্যার ইকোসিস্টেম।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়, এ বছরের মূল আকর্ষণ হলো জেমিনি—গুগলের নিজস্ব জেনারেটিভ এআই। এবার এটি আরও গভীরভাবে যুক্ত হয়েছে গুগলের ডিভাইসগুলোতে। এর নতুন ফিচার জেমিনি লাইভ ব্যবহারকারীদের ক্যামেরা ফিড সরাসরি স্ট্রিম করে ঘর সাজানোর পরামর্শসহ রিয়েল-টাইম সাজেশন দিতে পারবে।

পিক্সেল ১০-এর ক্যামেরায় এসেছে এআই-চালিত নতুন টুলস। এর মধ্যে রয়েছে ‘ক্যামেরা কোচ’, যা লাইভ ফিডব্যাক দিয়ে জানাবে—ছবির আলো ঠিক আছে কি না, কম্পোজিশন সঠিক হয়েছে কি না। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়েই ছবি উজ্জ্বল করা, পেছনের অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা কিংবা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।

সূত্র : শাফাক নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অ্যাপল   গুগল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close