প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:১৬ AM আপডেট: ২১.০৮.২০২৫ ৮:২৮ এএম

সংগৃহীত ছবি
সরকারি সফরে আজ চীন গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এ তথ্য জানা গেছে।
সফরকালে, সেনাবাহিনী প্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে তিন আগামী ২৭ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন।