প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৭:৩১ PM

শীর্ষস্থানীয় লুব্রিকেন্টস উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান MJL Bangladesh PLC সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে Mobil Super™ অল-ইন-ওয়ান প্রোটেকশন 0W-16। এটি একটি সম্পূর্ণ সিন্থেটিক ইঞ্জিন অয়েল, যা বিশেষভাবে হাইব্রিড ও সর্বশেষ পেট্রোলচালিত যানবাহনের জন্য ডিজাইন করা হয়েছে।
নতুন প্রজন্মের যানবাহনের ইঞ্জিন পারফরম্যান্স উন্নত রাখতে এবং জ্বালানি সাশ্রয়ে সহায়তা করতেই এই আধুনিক ফর্মুলেশনের ইঞ্জিন অয়েল বাজারে আনা হয়েছে।
পণ্যের প্রধান বৈশিষ্ট্য: সম্পূর্ণ সিন্থেটিক প্রযুক্তি, হাইব্রিড ও সর্বশেষ মডেলের পেট্রোলচালিত গাড়ির জন্য উপযুক্ত।
MJL Bangladesh PLC আশা করছে, এই নতুন প্রোডাক্টটি হাইব্রিড গাড়ির ক্রমবর্ধমান ব্যবহারকারীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এমএম