শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে এক হাজার ৪৯ জনের শরীরে। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন ও সিলেট বিভাগের দুইজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৮০। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ তিন হাজার ২৫৭ জন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close