রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      ● জামালপুরে পৌর আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নেতৃত্বে ছানোয়ার হোসেন ছানু      ● উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল      ● মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার      ● সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার      ● পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● কাহারোলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কাহারোলে বিএনপি'র বিপ্লব, সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মাদারগঞ্জে বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, মরিচের দামে বিপর্যয়      
খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:১১ পিএম

ডাচ্-বাংলা ব্যাংক-এর খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ৬ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, “গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” গ্রাহকসেবার মান উন্নত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন-সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ   বিষয়:  খুলনা ডাচ্-বাংলা ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close