সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্থগিত হলো আল সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার ২০২৫
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৫০ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ঘোষিত জাতীয় যুব পুরস্কার প্রদানের তালিকা থেকে আল সাজিদুল ইসলাম দুলালের নাম স্থগিত করা হয়েছে। তিনি ‘প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন’-এর প্রতিনিধিত্ব করছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১৪ আগস্ট তারিখে জারি করা স্মারক অনুযায়ী, তার অনুকূলে প্রদেয় পুরস্কার স্থগিত করা হয়।

সূত্র জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আল সাজিদুল ইসলাম দুলালকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও বিতর্কের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।

এর আগে, গত মঙ্গলবার (১২ আগস্ট) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১৬ জন সফল আত্মকর্মী ও সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপর বিরূপ মন্তব্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আল সাজিদুল ইসলাম দুলাল   জাতীয় যুব পুরস্কার ২০২৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close