রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন      ● শিবালয়ে বিপুল পরিমাণ ইয়াবা-ট্যাবলেটসহ হেলাল গ্রেপ্তার      ● এনএসইউতে মানবিকবিদ্যা ও মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত      ● চামড়া শিল্পের উন্নয়নে প্রাক-অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি      ● ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা      ● টাঙ্গাইলে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাস করেনি কেউ      ● পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে এইচএসসিতে শতভাগ ফেল      ● সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে      ● চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক      ● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      ● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      
ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম

উন্মোচিত হলো “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল। ০১ নভেম্বর ২০২৬ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়।

বিকাল ০৩-০০ ঘটিকায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস)। এরপর “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর উপর নির্মিত প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।
এরপর বক্তব্য প্রদান করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) এবং “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২”এর রেস ডিরেক্টর লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। এরপর হটলাইন নম্বর ১০২-এর উপর নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের উপর নির্মিত মহাপরিচালক মহোদয়ের লেখা ও জায়েদ খলিল-এর সুর করা ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার করার জন্য আয়োজনের সাথে জড়িত স্পন্সর প্রতিষ্ঠানসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার ও ফায়ার সার্ভিসের কাজে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান।
বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উল্লেখ্য, “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। আগমী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট-এ ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ - এই ৪টি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

আরও সংবাদ   বিষয়:  ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close