মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ব হার্ট দিবস পালিত      ● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ● মায়ের হাত ধরে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ      ● কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি      ● কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● ‘ইরান তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না’      ● একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন      ● এসিল্যান্ড পদ থেকে ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার      ● ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      
পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের স্বাধীনতা দিবস রূপ নিয়েছ শোকের মাতমে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশটি। আগের রাতে করাচিতে আনন্দের আতিশয্যে ফাঁকা গুলি ছুঁড়ে দিবসটি উদযাপন করছিল অনেকে। কিন্তু, এই উদযাপন করতে গিয়ে তিনজনের প্রাণ চলে গেছে গুলিবিদ্ধ হয়ে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আট বছরের মেয়ে শিশুও আছে।

উল্লেখ্য, পাকিস্তানে প্রতি বছরই ফাঁকা গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে অনেকে। এর ফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা বন্ধ হয়নি। গত বছর (২০২৪ সালে) করাচিতে একই ধরনের উদযাপনের সময় অগ্নিকাণ্ডে অন্তত ৯৫ জন আহত হন।
 
পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ জব্দ করা হয়েছে। হতাহতের ঘটনায় মামলাও হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

 




আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   স্বাধীনতা দিবস   উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close