বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      ● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      
পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি
নাজমুল হাসান, নরসিংদী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম

নরসিংদীর পলাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে নির্মিত ঘোড়াশাল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে প্লান্ট থেকে বিভিন্ন যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও জ্বালানিসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদামতলী গ্রামে অবস্থিত প্লান্টটিতে এ চুরির ঘটনা ঘটে।

প্লান্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে উৎপাদন কার্যক্রম শুরু করতে গিয়ে তারা বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে পলাশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

প্লান্টের ম্যানেজার প্রসেনজিৎ জানান, চোরেরা ইন্ডাস্ট্রিয়াল বার্নারের সার্ভিস তার, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, দুটি গ্রাইন্ডিং মেশিন, দুটি ওয়েল্ডিং মেশিন, প্রায় ২০০ লিটার অকটেন এবং ৩ হর্সপাওয়ারের ৪৪০ ভোল্টের দুটি বৈদ্যুতিক মোটর নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনার সত্যতা পেয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ এ বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পলাশ   নরসিংদী   ঘোড়াশাল পৌরসভা   বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট   চুরি   যন্ত্রপাতি চুরি   বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close