বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      
পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা
নাইম উদ্দীন, পোরশা (নওগাঁ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম

নওগাঁর পোরশায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এসডিডিবি) আগষ্টিন রাতিয়া নুনিয়া। তিনি সভায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয়ের গুরুত্ব এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ, তথ্য বিনিময় ও সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে জনগণের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর (টিসিআরপি) লিনা বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী ও কর্মকর্তারা।










স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পোরশা   নওগাঁ   মতবিনিময় সভা   নেটওয়ার্কিং   লবিং   সমন্বয়   কারিতাস   স্থানীয় উন্নয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close