শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু      ● বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ      ● সাভারে মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন      ● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      ● জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বোর্ডের নির্দেশনা      ● মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার      ● ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ      ● তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর      ● বাল্যবিয়ে ঠেকাতে শতভাগ জন্মনিবন্ধনের তাগিদ      ● ফরিদপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, দুজনের এক মাসের কারাদণ্ড      ● ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ      ● সুখী দাম্পত্য গড়তে যে পাঁচ অভ্যাস জরুরি      
গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত
মোঃ আলম সরদার, গোসাইরহাট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম

শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা প্রসারের লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাটে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরকারি শামসুর রহমান কলেজে এ সেমিনারের আয়োজন করে আইএফআইসি ব্যাংক।

আর্থিক সাক্ষরতা শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব লুৎফর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল খান এবং প্রফেসর মোশারফ হোসেন। আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আল মামুন বলেন, বর্তমান বাস্তবতায় আর্থিক সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে প্রত্যেক নাগরিকের সচেতনতা থাকা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়াতে এ ধরনের সেমিনার কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োজনীয় আর্থিক জ্ঞান অর্জন করতে হবে। এর ফলে তারা ভবিষ্যতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন ও দায়িত্বশীল হতে পারবে।

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মণ্ডল বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ব্যাংকিং সেবা গ্রহণ, সঞ্চয় গড়ে তোলা, নিরাপদ লেনদেন এবং বিভিন্ন আর্থিক ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে সঠিক আর্থিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংক নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বক্তারা আর্থিক সাক্ষরতার গুরুত্ব, ব্যাংকিং সেবা গ্রহণের নিয়মকানুন, নিয়মিত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ও নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গোসাইরহাট   শরীয়তপুর   আইএফআইসি ব্যাংক   আর্থিক সাক্ষরতা   ব্যাংকিং সেবা   শিক্ষার্থী   সঞ্চয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close