বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনানীতে ভোর রাতে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:০৩ AM

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে বনানী ১১ নম্বর রোডের একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাব্বির মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবারের সঙ্গে মহাখালী হাজারীবাড়ী এলাকার নিজ বাসায় থাকতেন। বুধবার রাতে বনানীর ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে সময় কাটাতে যান। সেখান থেকে ভোররাতে বের হওয়ার সময় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, হামলার পর বন্ধু ও আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তার আগেই মৃত্যু ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘নিহতের বাম উরুতে এবং ডান কনুইয়ে ধারালো অস্ত্রের গভীর জখম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলা থেকে নামার সময় সিঁড়িতেই হামলার শিকার হন তিনি।’

হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বনানী   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close