বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৯ বছর পর ফিরে আসছে ‘নতুন কুঁড়ি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:১৭ AM

দীর্ঘ ১৯ বছর পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মঙ্গলবার (১২ আগস্ট) রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে যাত্রা শুরু করে ‘নতুন কুঁড়ি’। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা শিল্পকলায় প্রতিভা খুঁজে বের করতেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানটি ২০০৬ সাল পর্যন্ত টানা সম্প্রচারিত হয় এবং দেশের বহু জনপ্রিয় শিল্পীর পথচলা শুরু হয় এই প্ল্যাটফর্ম থেকে।

ঘোষণার পরই নতুন কুঁড়ির ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতি-প্রীতরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এখনও অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য বিটিভি জানায়নি।

‘নতুন কুঁড়ি’ প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত হলেও স্বাধীনতার পর বিটিভিতে পুনরায় চালু হয়ে এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিতি পায়। অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিভাবান শিল্পী উঠে এসেছে, যারা পরবর্তীতে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী ও গায়িকার তালিকায় আছেন: তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, আজাদ রহমান শাকিল, সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনী।

২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। যদিও ২০২০ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা করা হয়, কোভিড-১৯ মহামারির কারণে তা আর করা সম্ভব হয়নি।

দীর্ঘ বিরতির পরও ‘নতুন কুঁড়ি’ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রতীক হিসেবে গণ্য হয় এবং এর প্রত্যাবর্তনের খবরে দর্শকরা এখনও উচ্ছ্বাসে ভাসছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নতুন কুঁড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close