প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৫৫ AM আপডেট: ১৪.০৮.২০২৫ ১১:২০ এএম

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক ভিডিও বার্তায় আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান, যদিও শেষ পর্যন্ত পরিবারের অনুরোধে সেই পথ থেকে সরে আসেন তিনি।
বুধবার (১৩ আগস্ট) হিরো আলম নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে লেখেন- ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব...’
তিনি আরও লেখেন, পরদিন বিকেল ৫টায় নিজ বাসায় জানাজা হবে।
হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।
এর আগে, কয়েকদিন আগেই বগুড়ার ধুনট এলাকায় নিজের বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পাশে ছিলেন স্ত্রী রিয়া মনি- যিনি তখন তাকে হাসপাতালে দেখতে যান ও উদ্ধার করেন। তবে এরপরেও তাদের দাম্পত্য কলহ বাড়তে থাকে।
পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের খবর আসে তার ফেসবুক পেজ থেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম