বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোড়া গোল করেও হারলেন রোনালদো
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রাক-মৌসুমে আগের ম্যাচে হ্যাটট্রিকের পর গত রাতে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। তবে তার নৈপুণ্যও আল নাসরকে হার এড়াতে পারেনি।

গতকাল রবিবার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে সৌদি ক্লাব আল নাসর ৩-২ গোলে হারে স্বাগতিক আলমেরিয়ার কাছে। সেগুন্দা ডিভিশনের দলটির হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা, একটি গোল করেন সার্জিও আরিবাস।

ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখেও মাত্র ছয়টি শট নেয় আল নাসর, যার দুটি ছিল লক্ষ্যে, দুটিতেই গোল করেন রোনালদো। ষষ্ঠ মিনিটে আরিবাসের গোলে পিছিয়ে পড়ার পর ১৭ মিনিটে সাদিও মানের পাস থেকে সমতায় ফেরেন তিনি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো।

কিন্তু ৪৩ ও ৬১ মিনিটে এমবারাবার দুই গোলে জয় পায় আলমেরিয়া। এ ম্যাচ দিয়েই প্রাক-মৌসুম শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রোনালদো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close