বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবিতে র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগিংয়ের’ ঘটনায় ইসলামিক স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের (২০২৪-২০২৫) নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হলো।

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের শিকারে অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জবি   র‍্যাগিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close