সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ      ● ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত      ● ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর      ● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      
ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

আজ রবিবার (১০ আগস্ট) বহুমূল্য নিলাম পদ্ধতির মাধ্যমে ১১টি ব্যাংক থেকে মোট ৮৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সময় বিনিময় হার নির্ধারণ করা হয় ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত। নিলামে ডলারের কাট-অফ রেট ছিল ১২১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রবিবারের নিলামে ১২১ টাকা ৪৭ পয়সা দরে ১২ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়। বাকি ৭১ মিলিয়ন ডলার কেনা হয় ১২১ টাকা ৫০ পয়সা দরে।

তিনি বলেন, “বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় প্রয়োজনে ডলার কেনা বা বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পদক্ষেপ।”

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, গভর্নর আগেই বলেছেন বাজার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ডলার কেনা হবে এবং প্রয়োজন হলে আবার ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হবে। মূল লক্ষ্য হলো আন্তঃব্যাংক বাজারে বিনিময় হার ও ডলার সরবরাহ স্থিতিশীল রাখা।

সম্প্রতি ডলার বাজারে স্থিতি আনতে বাংলাদেশ ব্যাংক একাধিকবার নিলামের মাধ্যমে ডলার কিনেছে। এর আগে গত ১৩ জুলাই সংকট পরবর্তী সময়ে প্রথমবারের মতো ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করা হয়। পরে ১৫ জুলাই একই দামে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়। ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে আবার ১০ মিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ৭ আগস্ট ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়। সর্বশেষ আজকের ক্রয়সহ সাম্প্রতিক সময়ে মোট ৬২২ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নিলামের মাধ্যমে ডলার কেনা হলে তা রিজার্ভে যুক্ত হয়, যা দেশের আমদানি ব্যয় মেটানো ও ঋণ পরিশোধে সহায়তা করে। পাশাপাশি এটি ডলার বাজারে একটি মনস্তাত্ত্বিক স্থিতি আনে, যা বিনিময় হার নিয়ে অস্থিরতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

বাংলাদেশ ব্যাংকের এই ধারাবাহিক ডলার ক্রয় আগামী দিনে বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। তবে তারা মনে করেন, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতি আনতে রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণ ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ বাড়াতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক   ডলার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close