বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম

রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় পৃথক দুটি ঘটনায় ছাত্রলীগের এক কর্মী এবং ককটেলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বাড্ডা যুবদল ও ভাটারা ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, বাড্ডা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের সুবাস্তু এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে রাহিন নামে ছাত্রলীগের এক কর্মীকে ধাওয়া করে আটক করেন বাড্ডা থানা যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
অন্যদিকে, রাজধানীর ভাটারা এলাকায় ককটেল বোমাসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ভাটারা থানা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের দাবি, সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং বোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে তাৎক্ষণিকভাবে তারা ওই ব্যক্তিকে আটক করেন।
ভাটারা থানা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি