মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      ● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      ● পদত্যাগপত্র জমা দিলেন ওসমান ফারুক      ● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      ● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      ● ককটেল বিস্ফোরণ মামলার আসামি চলাফেরায় অক্ষম, দাবি স্ত্রীর      ● যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ      ● গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ      ● জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন      ● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      
ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা
জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

যশোরের ঝিকরগাছায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি রবি মৌসুমে এ কর্মসূচির মাধ্যমে সরিষা ও মসুর চাষে উৎসাহিত করতে মোট ৪ হাজার ১১৮ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম. সাইফুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে এসব প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী তারিক মোহাম্মদ শরীফ এবং প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাঈম হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসান হাসান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৮ জন সরিষাচাষি এবং ১১০ জন মসুরচাষিকে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। সরিষাচাষিদের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, মসুরচাষিরা পাবেন ৫ কেজি মসুরের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   ঝিকরগাছা   কৃষি প্রণোদনা   সরিষা চাষ   মসুর চাষ   বীজ ও সার বিতরণ   কৃষক   রবি মৌসুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close