প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম

যশোরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং আশ্বাস প্রকল্প ও রাইটস যশোরের সহযোগিতায় টিটিসি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত এবং যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
চাকরি মেলায় জনবল নিয়োগের লক্ষ্যে উইনরক ইন্টারন্যাশনাল, শিখো, ডিজিকন, ইউনিফ্যাশন, আফিল গ্রুপ, মাস্টেরি ও প্রাইম এভিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানো।
বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলা চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/এস পি