মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ড্রাইভার-হেলপারকে খালে ফেলে রড বোঝাই ট্রাক ডাকাতি, আটক ২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৮:১০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে এক দল ডাকাত ট্রাকে সওয়ার ড্রাইভার ও হেলপারকে মারধর করে খালে ফেলে দেয় এবং রড বোঝাই ট্রাকটি নিয়ে যায়।পরে নোয়াখালীর কবিরহাট থেকে দুই ডাকাতকে আটক করে পুলিশ। রডসহ ট্রাক উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে সোলেমান সুজন (৩৫) ও কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের আবু ছায়েদ (৪২)।

পুলিশ জানায়, ডাকাতরা অস্ত্রের মুখে ড্রাইভার ও হেলপারকে মারধর করে ট্রাক নিয়ে নোয়াখালীর কবিরহাট এলাকায় আসে। পরে তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে ট্রাক থেকে ফেলে দেয়। ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ গাড়ির ট্রেকার দেখে ট্রাকের অবস্থান জানতে পারে এবং দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close