শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কথা না শুনলেই ঝাঁটা-জুতা দিয়ে মারতেন, কাকে নিয়ে বললেন শিল্পা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ছোটবেলার এ রকম মজার মজার ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতা শেঠি। নিজেদের বেড়ে ওঠার সঙ্গে প্রায় সবারই নানা রকম স্মৃতি রয়েছে, যার মধ্যে রয়েছে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনাও। মায়ের ভালোবাসার পাশাপাশি শাসনও কম যায় না এসবের মধ্যে। 

সম্প্রতি কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন হুমা কুরেশি ও তার সাকিব সেলিমও।


এ সময় শিল্পা শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করে তিনি বলেন, ‘‘মা সুনন্দা শেঠি খুবই কঠোর ছিলেন। ছোটবেলায় শিল্পা ও শমিতা যদি কোনো ভুল কাজ করতেন তাহলে কপালে জুটত মার। কখনো চটি তো কখনো ঝাড়ু দিয়ে মারতেন।” এই কথা শুনে উপস্থিত সবাই হেসে খুন। 

পাশাপাশি শিল্পা স্বীকার করেন মায়ের জন্যই তাদের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে। শমিতাও বলেন, ‘‘কোনো ভুল করলে মা বিন্দুমাত্র দ্বিধা না করে বকাবকি করতেন, এমনকি শাস্তি পর্যন্ত দিতেন।’’

এরপর বোনের জন্য পাত্র খোঁজার প্রসঙ্গ টেনে মজার ছলে শিল্পা জানান, তিনি এখন বোন শমিতার জন্য পাত্র খুঁজছেন। কপিল শর্মা মজা করে জিজ্ঞেস করেন, পরিবারের পক্ষ থেকে শমিতাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে? শমিতাও হেসে বলেন, সেই যুগ এখন শেষ, আর কেউ তাকে চাপ দেয় না। 

তিনি আরো বলেন, “আজকাল সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। সেই জন্য তিনি এখনো সিঙ্গেল।”

শমিতা শেঠির সঙ্গে অতীতে বহু তারকার নাম যুক্ত হয়েছে। অফতাব শিবদাসানি, উদয় চোপড়া, যুবরাজ সিং এবং হারমান বাওয়েজার মতো সেলেবদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। 

এরপর তিনি অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ২০২২ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে।

তবে নিজেদের প্রিয় অভিনেত্রীর এসব কথা বেশ মজার ছলেই নিয়েছেন তার ভক্ত এবং শুভাকাঙ্খীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কথা   শিল্পা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close