শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আট উপদেষ্টার পরিচয় প্রকাশ করা উচিত: আনোয়ার চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:৫০ পিএম

অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ বিষয়ে অতিদ্রুত সরকারের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী।

শনিবার (৯ আগসট) ব্যক্তিগত ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জ্যেষ্ঠ এই সাংবাদিক ৮ জন উপদেষ্টার পরিচয় জাতীয় স্বার্থে দ্রুত প্রকাশেরও আহ্বান জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে আনোয়ার চৌধুরী বলেছেন, ‘জাতীয় স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের উচিত, যে আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছেন বলে তাঁর কাছে প্রমাণ রয়েছে, সেইসব উপদেষ্টাদের নাম অতিদ্রুত প্রকাশ করা। শুধু নাম নয়, কী দুর্নীতি করেছেন, তাও প্রমাণসহ স্পষ্ট করা উচিত।’

স্ট্যাটাসে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে আনোয়ার চৌধুরী লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের অভিযোগ সত্য হলে অবিলম্বে ওইসব উপদেষ্টাদের সরকার থেকে বাদ দিয়ে  আইনের আওতায় আনা জরুরি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা তাঁর প্রেস উইং নীরব থাকলে নানা প্রশ্ন উঠতেই থাকবে। আর যদি অভিযোগ মিথ্যা হয়, সেই বিষয়টিও স্পষ্ট করা সময়ের দাবি।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তাঁর দাবি অনুযায়ী, গোয়েন্দা সংস্থার কাছেও আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে। কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বক্তব্যকালে স্পর্শকাতর এই অভিযোগ করলেও উপদেষ্টাদের কারা সীমাহীন দুর্নীতি করেছেন, তাঁদের নাম বলেননি আব্দুস সাত্তার।

তিনি বলেছেন, ‘আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে। কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্যপ্রমাণ দিতে পারব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আনোয়ার চৌধুরী   আট উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close