বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:২৪ পিএম

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন ও স্বৈরশাসনের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভই ৫ আগস্টের গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ আওয়ামী শাসনের নানা রকম জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে গত বছরের এই দিনে।”

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ‘গণঅভ্যুত্থান দিবস’-এর এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে। এ থেকে রেহাই পাননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো সভ্য সমাজ বা রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে—এটাই জনগণের দাবি।”

র‌্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে নরসিংদী-২ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পুরো এলাকাজুড়ে র‌্যালির উপস্থিতি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ড. মঈন খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close