বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারো প্ররোচনায় নির্বাচন পিছাবেন না: জয়নুল আবদিন ফারুক
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:১৫ পিএম

কারো প্ররোচনায় নির্বাচন পেছানো যাবে না মন্তব্য করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (৫ আগস্ট) নোয়াখালীর সেনবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “যাদের কারণে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন—তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করছে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে।”

দলের সাংগঠনিক কাঠামো নিয়ে ফারুক বলেন, “বিগত সময়ে যারা হামলা-মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের দিয়েই কমিটি গঠন করতে হবে। সুসময়ে এসে কেউ নেতা কিনে কমিটি করতে চাইলে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখনো সময় আছে, আসুন ঐক্যবদ্ধভাবে দল গঠনে কাজ করি।”

নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক উপদেষ্টা মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসিসহ আরো অনেকে।

সমাবেশ শেষে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্ররোচনায়   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close