বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
সুনামি আঘাত হানা দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:০৯ পিএম

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রা ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া।

বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এর আগে প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গভর্নর লিমারেঙ্কো বলছেন, ‘বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন।’

তিনি আরও জানান, জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুনামি   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close