সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
বিমানবন্দর থেকে বের হতেই প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:১৭ AM
বিমানবন্দর থেকে বের হতেই প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

বিমানবন্দর থেকে বের হতেই প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

বিমানবন্দর থেকে বের হতেই রাজধানীতে ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই সাথে প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় মামলা করেছে প্রবাসীর পরিবার।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তাই তারা এখনও ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না।

ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে।

এই ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায় বলেও জানান তিনি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   ১৫ লাখ টাকার মালামাল লুট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close