বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় নিহত ৬০ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:২৬ AM আপডেট: ৩০.০৭.২০২৫ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্যসংকট, যেখানে অনাহারে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক মানুষ। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে পরিচালিত এই অভিযানে হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা, যার অধিকাংশই নারী ও শিশু।

সোমবার ও মঙ্গলবার গাজায় আবারও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, মঙ্গলবারের হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ৬২ জন। এর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায়।

ফলে হামলা শুরুর পর থেকে মোট ৬০ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন ৯০ জনের বেশি। আহত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি।

এমন মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। 

তারা জানিয়েছে, কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি থাকবে এবং নতুন ত্রাণ করিডর চালু করা হয়েছে। তবে ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ থাকায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নির্দেশনা না মানার অভিযোগও উঠেছে।


সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close