বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুবিতে ‘কুকসু চাই’ লিখে গেটের সৌন্দর্য নষ্ট‚ শিক্ষার্থীদের ক্ষোভ
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:০৪ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৭:২৫ PM
কুবি

কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) দাবির নামে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গুরুত্বপূর্ণ স্থানে কালার স্প্রে করে সৌন্দর্য নষ্ট করার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) আনুমানিক দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মূল ফটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো ও নীল রঙের স্প্রে দিয়ে ‘কুকসু চাই’ লিখেন।

এ ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তির দাবী জানান।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী মো. সালমান হোসেন বলেন‚ “আপনি কুকসু চাইতে পারেন। এটা আপনার অধিকার‚ কিন্তু তাই বলে একটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করার অধিকার তো কেউ আপনাদের দেয় নাই। বিশ্ববিদ্যালয়কে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করলে তো হবে না। সৌন্দর্য নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে  অবশ্যই ব্যবস্তা নিতে হবে প্রশাসনকে।”

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হান্নান রহিম বলেন‚ “কুকসু সকল শিক্ষার্থীর দাবী। কিন্তু এভাবে গেইট নোংরা করে দাবী আদায় করতে গেলে শিক্ষার্থীদের দ্বারাই সমালোচিত হবে। এটা খুবই লেইম একটা কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেইট ক্যাম্পাসের মূল সৌন্দর্য।”

দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্টের দায় স্বীকার করে নাঈম ভূইয়া বলেন‚ “আমরা যখন এটা করেছি আমাদের ধারণা ছিলো না যে এটার কারণে সৌন্দর্য নষ্ট হবে। এ কাজটা অযৌক্তিক হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৌন্দর্য ফিরিয়ে আনার।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন‚ “এটা অবশ্যই শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে। আমরা জড়িতদের নাম সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এখন এগুলো মুছে ফেলার চেষ্টা করছি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুকসু   কুবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close