সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এ অভিষেক হচ্ছে লাল-সবুজের নারী ফুটবলের।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির আইকনিক টাউন হলে অনুষ্ঠিত ফাইনাল ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে ম্যাচ সূচি। সেখানে গ্রুপ ‘বি’ তে জায়গা পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

অন্যদিকে, এই আসরে ২০০৬ সালে এএফসিতে যোগ দেওয়ার পর ২১তম আসরে আবারো স্বাগতিক হচ্ছে অস্ট্রেলিয়া। মার্চ ১, ২০২৬ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ মার্চ পর্যন্ত।

বাংলাদেশের নারী দলের প্রথম ম্যাচই বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এ ম্যাচটি ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য এটি হবে আসরের মূল পর্বে প্রথম ম্যাচ, যেখানে প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকলেও মেয়েরা লড়াকু মানসিকতা নিয়েই নামবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের ম্যাচসমূহ (বাংলাদেশ সময় অনুযায়ী):

তারিখ               সময় (বাংলাদেশ সময়)     প্রতিপক্ষ                      ভেন্যু
৩ মার্চ ২০২৬     বিকেল ৪টা                     চায়না পিআর               ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
৬ মার্চ ২০২৬     সকাল ১০ট                    উত্তর কোরিয়া               ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
৯ মার্চ ২০২৬     বিকেল ৩টা                      উজবেকিস্তান               পার্থ স্টেডিয়াম

উল্লেখ্য, বাছাইপর্বে সবগুলো ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ দল এখন অনুপ্রেরণায় ভরপুর। কোচিং স্টাফ, ফুটবলার ও সমর্থকদের আশা, এই টুর্নামেন্ট নারীদের ফুটবল উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে দেশের জন্য।

চীন তাদের ইতিহাসে দশবার এই শিরোপা জিতেছে এবং কখনো সেমিফাইনালের নিচে অবস্থান করেনি। তাদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য এটি হবে একটি বড় মঞ্চে আত্মপ্রকাশের সূচনা।

৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে উত্তর কোরিয়ার বিপক্ষে। ২০১০ সালের পর আবারো বড় আসরে ফিরছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। অপরদিকে, ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ শিবির।

উজবেকিস্তান সম্প্রতি এশিয়ান গেমসে সেমিফাইনালে পৌঁছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ফলে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হয়ে উঠবে।

প্রসঙ্গত, ক্রিকেটের মতো ফুটবল অঙ্গনেও বরাবরের মতো ছেলেদের তুলনার নারী ফুটবলারদেরই সফলতা লক্ষ্যণীয় লাল সবুজের জার্সিতে। তাই আবারো দেশের দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বাংলার আধিপত্য দেখার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নারী   এশিয়া   কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close