শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে পথসভায় এসব কথা বলেন হাসনাত। তিনি বলেন, ‘‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।’’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘‘মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন।’’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অভিযান   হাসনাত   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close