প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি
অনলাইন সার্চ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ওয়েব গাইড’ ফিচার চালু করেছে গুগল। এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু রয়েছে এবং ‘সার্চ ল্যাবস’ প্রোগ্রামে অংশ নেওয়া নির্দিষ্ট ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন।
গুগল জানায়, ওয়েব গাইড ফিচারে থাকা জেমিনি চ্যাটবটের বিশেষ সংস্করণ ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক তথ্য ও লিংক একসঙ্গে উপস্থাপন করতে পারে। পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর সারাংশ আকারেও দেখায়।
সার্চ ইঞ্জিনের ‘ওয়েব’ ট্যাবে যুক্ত হওয়া এ ফিচারে ‘কোয়েরি ফ্যানআউট’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা যেকোনো প্রশ্নকে উপ-বিভাগে ভাগ করে বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে। ফলে ফলাফলের শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক, এরপর এআই সারাংশ এবং সর্বশেষ আলাদা বিভাগে অন্যান্য লিংক দেখা যায়।
গুগল আরও জানায়, ভবিষ্যতে এই ফিচার ‘অল’ ট্যাবেও যুক্ত করা হতে পারে। ব্যবহারকারীরা চাইলে ওয়েব গাইড ফিচার ব্যবহার শেষে আগের প্রচলিত সার্চ মোডে ফিরেও যেতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ