বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অদ্ভুত রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, আবার হারল অস্ট্রেলিয়ার কাছে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ২:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টিম ডেভিডের রেকর্ড সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রান ২৩ বল বাকি থাকতেই তাড়া করেছিল অস্ট্রেলিয়া। তাতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বলে আজ আনুষ্ঠানিকতার ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ডেভিড না থাকলেও আরেকবার ২০০ রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

সেন্ট কিটসে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ৩ উইকেট ও ৪ বল বাকি থাকতে পেরিয়েছে মিচেল মার্শের দল। এ নিয়ে টি-টোয়েন্টিতে সপ্তমবার ২০০ বা এর বেশি রান তুলেও হারল ওয়েস্ট ইন্ডিজ, যে বিব্রতকর রেকর্ড আর কোনো দলের নেই।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রান তুলেছিল ‘সমবায় পদ্ধতিতে’। মানে কারও অবদান খুব বেশিও না, কমও না। রোস্টন চেজকে হিসাবের বাইরে রাখতে হবে, তিনি আউট হয়েছেন শূন্য রানে। বাকি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে শেরফান রাদারফোর্ডের কাছ থেকে, ৩১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে।

কোনো ব্যাটসম্যান ৩২ রানও করতে পারেননি, এমন টি-টোয়েন্টি ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানই সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিফটি ছাড়া সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রান করেছিল তারা।

এদিকে আগের ম্যাচে ডেভিড যেমন ৩৭ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান রেকর্ড গড়েছেন, আজ কেউ তেমন কিছু করতে পারেননি। জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনদের মাঝারি কিন্তু বিধ্বংসী ইনিংসই দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

শুরুটা যদিও ভালো ছিল না। শূন্য রানেই ফেরেন অধিনায়ক মার্শ। পাওয়ার প্লেতে এরপর ঝড় তোলার দায়িত্ব নেন ইংলিশ ও ম্যাক্সওয়েল। ৩০ বলে ৫১ রান করে ইংলিশ যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার রান ৬.১ ওভারে ৬৬।


পাওয়ার প্লের পরের চার ওভারে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে করেন ৪৭ রান। এই ৪ ওভারে তিনি ছক্কা মেরেছেন ৫টি। অস্ট্রেলিয়াকে ১০.১ ওভারে ১২৯ রানে ম্যাক্সওয়েল ফেরেন বলে। এরপর গ্রিন খেলেছেন পরিস্থিতির মেজাজ বুঝে। ৩০ বলে করেছেন ফিফটি, মাঠ ছেড়েছেন দল জিতিয়ে।

অস্ট্রেলিয়ার দারুণ পারফরম্যান্সের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হারের পেছনে তাদের বাজে ফিল্ডিংও কম দায়ী নয়। তিনটি ক্যাচ মিসের সঙ্গে বেশ কয়েকটি ফিল্ডিংও মিস করেছেন ক্যারিবীয়রা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪-০ তে এগিয়ে গেল।

সংক্ষিপ্ত স্কোর

সিরিজঃ ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে এগিয়ে।

ওয়েস্ট ইন্ডিজঃ ২০ ওভারে ২০৫/৯ (রাদারফোর্ড ৩১, শেফার্ড ২৮, পাওয়েল ২৮, হোল্ডার ২৬; জাম্পা ৩/৫৪, হার্ডি ২/২৪, বার্টলেট ২/৩৯, অ্যাবট ২/৬১)।

অস্ট্রেলিয়াঃ ১৯.২ ওভারে ২০৬/৭ (গ্রিন ৫৫*, ইংলিস ৫১, ম্যাক্সওয়েল ৪৭, হার্ডি ২৩; ব্লেডস ৩/২৯, হোল্ডার ১/৩৮, আকিল ১/৩৬, শেফার্ড ১/৫৯)।

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচঃ
গ্লেন ম্যাক্সওয়েল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ওয়েস্ট ইন্ডিজ   রেকর্ড   অস্ট্রেলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close