শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
গাজীপুর থেকে ‘বোতল রানা’ গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ২:২৯ পিএম

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে চাঁদাবাজি মামলার আসামি রানা ওরফে ‘বোতল রানা’কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা ও রাজবাড়ী ডিবি পুলিশ।

গতকাল শনিবার (২৬ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তি, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের নিয়ামত শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর হাসপাতাল এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায়ী সিদ্দিক শেখের কাছে চাঁদা না পেয়ে গত ১৪ জুলাই দুপুরে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিক শেখ বাদী হয়ে ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় ‘বোতল রানা’সহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘মামলা দায়েরের পর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করার পর গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসময় আসামির দেওয়া তথ্য অনুযায়ী মারামারির কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।’

আজ রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বোতল রানা   গাজীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close