মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া : আলী রীয়াজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের খসড়া আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

আজ রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, “রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।”

তিনি আরো বলেন, ‘‘২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐকমত্য হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনাও প্রস্তাব দেওয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।’’

আলী রীয়াজ জানান, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন সংলাপ শেষ করতে চায়।

নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘‘আগামীকালের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  সোমবার   দল   আলী রীয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close